সাধারণ বসবাস

আমার বাবা (জুন ২০১৫)

দীপঙ্কর বেরা
  • ১
  • ২
  • ৩৮০
আমার ঠাকুরদা বাবাকে বলতেন -
তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি ।
আমার বাবা আমাকে প্রায়ই বলতেন -
তোকে মানুষ করতে অনেক কষ্ট করেছি ।
আমি আমার ছেলেকেও একই কথা বলছি ।
আমার ঠাকুরদা লোকের বাড়ি জনমজুর খাটত ,
আমার বাবা কৃষক ছিলেন ,
আমি স্থায়ী চাকরি করছি
আর আমার ছেলে
এখন কম্পিউটারে পড়াশুনায় ব্যস্ত ।
প্রত্যেকে নিজের আত্মজের
খাওয়া পরা সুখ স্বাচ্ছন্দ্য আর
মানুষ করার জন্য
কাটিয়ে দিচ্ছে পুরো জীবন ।
আমাদের এই সাধারণ বসবাস
সমাজের বুকে নিজস্ব জায়গায় আজো দাঁড়িয়ে
সাধারণ মনুষ্যত্বকে চিনে নেয় খুব সহজে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০১৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী